রামজীবনপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চিকিৎসক নার্স পুলিশ কর্মীদের সম্বর্ধনা

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুলাই:
১ জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রূপকার ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস এবং প্রয়াণ দিবস। এই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। এই দিনে রামজীবনপুরে তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পালিত হল। এদিন তারা
রামজীবনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সংবর্ধনা দিলেন। রামজীবনপুর পুলিশ ফাঁড়িতেও পুলিশ কর্মীদের সংবর্ধনা জানানো হয়।

রামজীবনপুর পৌরসভার প্রশাসক নির্মল চৌধুরী বলেন, আমরা ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী এবং পুলিশ কর্মীদের কোভিড যোদ্ধা হিসেবে সম্মান জ্ঞাপন করেছি। রামজীবনপুর পৌরসভাতে এই দিনটি পালিত হয়। ডাক্তার বিধানচন্দ্র রায়ের কর্মময় জীবন এবং তাঁর আদর্শ নিয়ে আলোচনা হয়। বিকেলে গ্রামীণ চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হবে বলে নির্মলবাবু জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *