জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলার তিনজন শিক্ষক-শিক্ষিকাকে শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এদিন ঝাড়গ্রামের জেলাশাসকের দপ্তর চত্বরে অবস্থিত সিধু কানু হলে অনলাইনে এই পুরস্কার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়।
ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ দেব নারায়ণ রায়, ঝাড়গ্রাম শহরের নেতাজি আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক অপরেশ মিশ্র এবং রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর পুষ্পলতা বারুই মুখার্জিকে এই সম্মান দেওয়া হয়।

শিক্ষারত্ন পুরস্কার দেওয়ার সময় সিধু কানু হলে উপস্থিত ছিলেন জেলাশাসক জয়শী দাশগুপ্ত, পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ ও শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

