শিলিগুড়ি পুর ভোটের মুখে প্রাক্তন ৩ কাউন্সিলার যোগ দিলেন তৃণমূলে

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৮ ডিসেম্বর: শিলিগুড়ি পুর ভোটের মুখে প্রাক্তন ৩ কাউন্সিলার যোগ দিলেন তৃণমূলে। মঙ্গলবার বিকেলে তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান অলক চক্রবর্তী। উপস্থিত ছিলেন গৌতম দেব সহ তৃণমূলের প্রথম সারির নেতৃত্বরা। দলে যোগদানকারীদের মধ্যে রয়েছেন বাম ও বিজেপি দলের প্রাক্তন কাউন্সিলররা।

শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে গতকাল। তবে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা হলেও এখনো তৃণমূল ও বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে তার আগে বিজেপি ও বাম দল থেকে প্রাক্তন কাউন্সিলর যোগ দিল তৃণমূলে। দলে যোগদানকারীদের মধ্যে রয়েছেন শিলিগুড়ি পুরনিগমের ৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেত্রী খুশবু মিত্তাল, ২৬ নং ওয়ার্ডের প্রাক্তন বাম কাউন্সিলর দীপায়ন সাহা ও শিলিগুড়ি পুরনিগমের ৩৯ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার দেবশংকর সাহা।

এদিন তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে দলে যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান অলক চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান গৌতম দেব, বোর্ড সদস্য রঞ্জন সরকার সহ প্রথম সারির তৃণমূল নেতৃত্বরা। তবে ভোটের আগে তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে শাসক শিবিরে। যদিও তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি প্রার্থী ঠিক করে রাজ্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *