৬ নম্বর জাতীয় সড়কের উপর ফেঁকোতে রাস্তায় ব্যাগ থেকে তার বেরিয়ে থাকায় বোমাতঙ্ক, ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ ডিসেম্বর: মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার ফেকো এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ধারে ব্যাগ থেকে তার বেরিয়ে রয়েছে বলে দেখতে পায় পথচলতি মানুষ। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ। পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। যার ফলে ওই এলাকায় বোমাতঙ্কের আতঙ্ক দেখা দিয়েছে। ঝাড়্গ্রাম থানার ফেকোতে প্রতি মঙ্গলবার বৃহত্তর হাট বসে। ওই হাটে হাজার হাজার মানুষ শামিল হন। ফেকো হাট যাওয়ার রাস্তার মুখেই রাস্তার ধারে বোমাতঙ্কের ঘটনায় রীতিমতো গোটা এলাকাজুড়ে আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *