মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিন শিশুর মৃত্যু, বহু শিশু জ্বর নিয়ে ভর্তি, চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ

আমাদের ভারত, মালদা, ১৬ সেপ্টেম্বর: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিন শিশুর মৃত্যু। জ্বর নিয়ে ভর্তি হয়েছিল তারা বলে হাসপাতাল সূত্রে খবর। এছাড়া বহু শিশু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি। যদিও মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডঃ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, জ্বরে মৃত্যু হয়নি। তবে শিশুর মৃত্যু হয়েছি কি কারনে মৃত্যু তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। করোনার কারণে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মঙ্গল ডোম, বয়স ৫ মাস, বাড়ি ইংরেজবাজার থানার দক্ষিণ বালুরচরে। জ্বর আর শ্বাস কষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দ্বিতীয় শিশুটি হবিবপুরের ডাল্লার আদিত্য মন্ডল (৩ বছর ছয় মাস)। তৃতীয় শিশুর নাম ইফরান সেখ(৭মাস)। বাড়ি কাজিগ্রাম চন্ডিপুর। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুবিভগে এখনো পর্যন্ত বহু শিশু জ্বর আর শ্বাস কষ্ট নিয়ে ভর্তি রয়েছে। জানা গিয়েছে, শুধু মালদা নয়, উত্তরবঙ্গ জুড়ে জ্বর নিয়ে হাসপাতালগুলিতে বহু শিশু ভর্তি হচ্ছে। অজানা জ্বর বলে মনে করা হচ্ছে।

তবে করোনার তৃতীয় ঢেউয়ের কারনে জ্বর কি না তাও সন্দেহের বাইরে নয়। ইতিমধ্যে শিশুদের চিকিৎসার জন্য শিশু বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ দল গঠন করেছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা তিনটার সময় তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছেন প্রিন্সিপ্যাল ডঃ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। তবে, তিনি বলেন, ভয়ের কোনও কারন নেই। মালদা মেডিক্যাল কর্তৃপক্ষ সজাগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *