প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ সেপ্টেম্বর: ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ও সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির প্রতিনিধি দল।
গত ৮ সেপ্টেম্বর সকালে সাংসদ অর্জুন সিংয়ের বাসভবন মজদুর ভবনের প্রধান ফটকে বোমাবাজি করে দুষ্কৃতীরা। কেন্দ্রীয় বাহিনী ও সাংসদের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও এই বোমাবাজির ঘটনায় চরম নিরাপত্তা হিনতায় ভুগতে থাকেন সাংসদ অর্জুন সিং ও তার পরিবার।এরপর ফের ১৪ সেপ্টেম্বর বোমাবাজির হয় সংসদের বাড়ির পেছন দিকে। তখন আতঙ্কগ্রস্ত হয়ে সাংসদ পুত্র বিধায়ক পবন কুমার সিং অভিযোগ দায়ের করেছিলেন। সেই সময় অর্জুন সিং দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তরে গোটা বিষয়টি জানিয়ে তার বাড়ির সামনে ঘটা বোমাবাজির ঘটনার এনআইএ তদন্তের দাবি করেন। সেই অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএ তদন্তের নির্দেশ দেয়। আর স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তের কথা জগদ্দল অর্জুন সিং এর বাড়ি এসে জানিয়ে গেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১.৪৪টা নাগাদ অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজির ঘটনার তদন্তে আসে এনআইএ-এর প্রতিনিধি দল। সেই দলের সঙ্গেই আসেন ফটোগ্রাফার-সহ সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির প্রতিনিধিরা। এদিন ফরেনসিক টিম সাংসদের বাসভবনে ভেতরে গিয়ে তদন্ত করেন সেইসঙ্গে ফিতে দিয়ে গেটের মাপ নেন ও নমুনা সংগহ করেন। ফটোগ্রাফার বিভিন্ন দিক থেকে ছবি তোলেন। কোন গলি দিয়ে দুষ্কৃতীরা এসে বোমা মারে, তা-ও জেনে নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা।

সাংসদ অর্জুন সিং,কেও জিজ্ঞেসা বাদ করেন তদন্তকারী অফিসাররা। সাংসদ অর্জুন সিং বলেন, “আমরা এনআইএ তদন্তের দাবি করেছিলাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সেই অনুযায়ী ওনারা এসেছেন তদন্ত করছেন। আমি আমার ওপর ঘটা সমস্ত হামলা সম্পর্কে ওনাদের তথ্য দিয়েছি। সেই সঙ্গে ৮ তারিখ যে বোমা চলেছে আমার বাড়ির গেটে সেটাও সবটা ওনাদের জানিয়েছি। তার পর ও যে আমার বাড়ির পেছনে বোমা পড়েছিল সেটাও পুঙ্খানুপুঙ্খ বলেছি। যে বোমা গুলি মেরেছে সেগুলি কতটা শক্তিশালী ছিল তার তদন্ত করছেন এনারা। বিভিন্ন জায়গার ফটো সংগ্রহ করেছেন এনারা। আমার ওপর ২০১৯ থেকে যত বার হামলা হয়েছ সবগুলো বলেছি ওনাদের। আগামীতেও ওনাদের দরকার হলে তদন্তের জন্য আসবেন।”
এই তদন্ত নিয়ে আশাবাদী অর্জুন পুত্র বিধায়ক পবন সিং বলেন, “আমি আমাদের বাড়িতে ঘটা বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে গেছিলাম। নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম তাই আমি সমস্ত ঘটনা জানিয়ে একটি আবেদন করেছিলাম যাতে এনআইএ এই সমস্ত ঘটনার তদন্তভার গ্রহণ করে। সেই অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রকও নির্দেশ দেয়, তাই আজ এনআইএ,র টিম তদন্ত করতে আসে। আমরা আশাবাদী খুব শীঘ্রই এই তদন্তের ফল প্রকাশ পাবে।” তবে এই তদন্ত সম্পর্কে এনআইএ,র তদন্তকারী আধিকারিকরা কিছু বলতে চাননি।

