বর্ণাঢ্য মিছিল করে বর্ধমানে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির তিন প্রার্থী

জয় লাহা, বর্ধমান, ১ এপ্রিল: ব্যান্ডপার্টির সহযোগে শোভাযাত্রা। তারসঙ্গে কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এ যেন নির্বাচনের আগেই বিজয় মিছিল। বৃহঃস্পতিবার বর্ধমানে বর্ণাঢ্য মিছিল সহকারে বিজেপির তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমাকে ঘিরে দলীয়কর্মী সমর্থকদের এমনই নজরকাড়া উচ্ছ্বাস দেখা গেল। 

আগামী ২২ এপ্রিল পুর্ব বর্ধমানের বেশ কশেকটি আসনে ভোটগ্রহন হবে। শুরু হয়েছে তারই মনোনয়ন পর্ব। বৃুহঃস্পতিবার পুর্ব বর্ধমানের ভাতার, আউশগ্রাম ও গলসী কেন্দ্রের বিজেপির তিন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গলসীতে বিজেপির প্রার্থী হয়েছেন শিক্ষক বিকাশ বিশ্বাস, ভাতারে মহেন্দ্রনাথ কোঁয়ার, আউশগ্রামে কলিতা মাঝি। বর্ণাঢ্য মিছিল সহকারে মনোনয়ন কেন্দ্রের চত্ত্বরে ওই তিন প্রার্থীকে নিয়ে আসে বিজেপি কর্মী সমর্থকরা।

প্রার্থীদের নিয়ে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি কর্মীদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। মনোনয়নপত্র দাখিলের পর গলসীর বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস বলেন, “কর্মীদের এই উদ্যমী মনোভাব আগামীদিনের পাথেয় হয়ে থাকবে। এই উচ্ছ্বাসই জানান দিচ্ছে রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *