ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় জখম তিন বাইক আরোহী

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জুন: ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ওপর সোনামুই এলাকায় পথ দুর্ঘটনায় তিন বাইক আরোহী জখম হয়েছেন। দুটি বাইকের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। জখম ৩ বাইক আরোহীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানাগেছে। দুটি বাইকের সংঘর্ষে ছিটকে পড়ে বাইক দুটিতে থাকা তিনজন। একটি বাইক অন্যটিকে ধাক্কা দিয়ে পরে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মেরে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের তিন জনকে উদ্ধার করে গৌরার একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ দুটি বাইকে করে তিন জন আরোহী ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল  সোনামুই এলাকায় বাইক দুটির মধ্যে সংঘর্ষ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *