সাথী দাস, পুরুলিয়া, ১৫ জুন: সঙ্কট মেটাতে রক্তদান শিবির আয়োজিত হয়েছিল নিতুরিয়া থানা চত্বরে। নিজে উপস্থিত থেকে রক্তদাতাদের উজ্জীবিত করলেন পুলিশ সুপার এস সিলভামর্গান। ফল স্বরূপ উদ্যোগ সফল হল দিনের শেষে। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং নিতুরিয়া থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ। লকডাউন পরিস্থিতিতে পুরুলিয়া জেলায় রক্ত সঙ্কট মেটাতে পুরুলিয়া জেলা পুলিশের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন থানায়। আজ শিবির থেকে ৩৭ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।

এদিন প্রত্যেক রক্তদাতাকে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে একটি করে গাছের চারা দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ছাড়াও রঘুনাথপুর মহুকুমার
এসডিপিও দুর্বার বন্দোপাধ্যায়, এবং সিআই সুজিত পতি ও নিতুরিয়া থানার ওসি কৌশিক ব্যানার্জি প্রমুখ।


