নেদাবড়াতে হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ জুন: হাট থেকে জঙ্গলের পথে বাড়ি ফেরার সময় আবারও হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বেনীপুরের জঙ্গলে। বনদফতর সুত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম মুচিরাম খিলাড়ী (৪৫)। বাড়ি পাথরচাকড়ি গ্রামে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন মুচিরামবাবু ফেঁকো হাটে গিয়েছিলেন। বিকেল নাগাদ বাড়ি ফেরার সময় বেনীপুরের জঙ্গলে হাতির সামনে পড়ে যান তিনি। এরপর হাতিটি তাঁকে শুঁড়ে ধরে আছাড় মারলে গুরুতর ভাবে আহত হন। পরে পথ চলতি মানুষজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঝাড়্গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মুচিরাম খিলাড়ীর। বনদফতর সুত্রে জানা গিয়েছে, ওই এলাকায় পাঁচটি দলছুট হাতি রয়েছে।গত তিন দিনে এই নিয়ে মোট তিনজনের মৃত্যু হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *