শালবনিতে অবৈধ বালি তোলায় গ্রেপ্তার তিন

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: শালবনি এলাকার বিষ্ণুপুরে তমাল নদী থেকে অবৈধভাবে বালি তোলায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে একটি জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর। ধৃতদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সম্প্রতি অবৈধ বালি তোলার ক্ষেত্রে জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

বিষ্ণুপুরের বাসিন্দারা জানিয়েছেন, এখানে বালি খাদান না থাকা সত্ত্বেও জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছিল। ফলে সাধারণ মানুষের ঘরবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছিল। বারবার নিষেধ করা সত্ত্বেও ব্যবসায়ীরা গ্রামবাসীদের কথা শোনেনি। তাই বাধ্য হয়ে পুলিশে খবর দিয়েছি। পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *