আমাদের ভারত, নিজস্ব সংবাদদাতা, ১২ জুলাই: স্বাস্থ্যভবনে বিজেপি নেতাদের প্রবেশে বাধা দিতে না পারার দায়ে কাজ গেল রক্ষীর। সোমবার তার সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু টুইটে লিখেছেন, ”মাননীয়ার (মুখ্যমন্ত্রী) আর একটি ঘৃণ্য কাজ। জাল টিকাদান শিবির সম্পর্কে স্বাস্থ্য সচিবের সাথে দেখা করার জন্য ২৫ জুন বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধিদলকে নিয়ে স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম। সেখানে সুশীল দাস নামে এক ঠিকা নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর উপর কুঠার পড়েছে। তাঁর দোষ, তিনি আমাদের প্রবেশ বন্ধ করতে পারেনি।
সুশীল দাস প্রাক্তন বিএসএফ কনস্টেবল। তাঁর অন্যভাবে সক্ষম ছেলে সৈকতের চিকিতসা ব্যয় বহন করার জন্য ৬৩ বছর বয়সেও কাজ করছিলেন। তাঁর স্ত্রী পুষ্প দাস টিএমসি নিয়ন্ত্রিত একটি পঞ্চায়েতের সদস্য। সব মিলিয়ে কোনাক্রমে সংসার চলে।”


