তৃণমূলকে ভোট না দিলে দেখে নেওয়ার হুমকি, শান্তিপুরে আতঙ্কে ভোট দিতে যাচ্ছেন না গ্রামের মহিলারা

স্নেহাশিস মুখার্জি, নদিয়া, ৩০ অক্টোবর: তৃণমূলকে ভোট না দিলে দেখে নেব। এলাকায় ঢুকে একদল মুখ ঢাকা দুষ্কৃতীর হুমকি। সেই ভয়ে ভোট দিতে যাচ্ছেন না মহিলারা। শান্তিপুর বিধানসভার বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের ৩০ বুথের অজয় পল্লী এলাকার ঘটনা।


জানা যায়, আজ সকালে মোটরসাইকেলে করে কয়েক জন দুষ্কৃতী এলাকায় ঢুকে জোরে জোরে চিৎকার করে সকলকে হুমকি দিতে থাকে। বলা হয় তৃণমূলকে ভোট না দিলে পরে দেখে নেওয়া হবে। বিজেপি প্রার্থীর দাবি, ওই এলাকায় আগের নির্বাচনগুলিতে বিজেপি ব্যাপক লিড পেয়েছে সেই কারণে তাদের এমন হুমকি। বিজেপির দাবি, গত বিধানসভা ভোটে তৃণমূল এখানে পরাজিত হয়েছে সেই আতঙ্কে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *