নিজের বুথে ভোট দিলেন শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস

আমাদের ভারত, নদিয়া, ৩০ অক্টোবর: নির্বাচনের আগে সারারাত ধরে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। মুখে কালো কাপড় বেঁধে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়েছে যাতে তারা ভোট দিতে না বের হয়, আজ শান্তিপুর বিধানসভার গোবিন্দপুর মাহিষ্য পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৪১ নম্বর বুথে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস।

তিনি বলেন, শাসক দল তাদের হার নিশ্চিত জেনে সন্ত্রাস চালাচ্ছে গোটা বিধানসভাজুড়ে। যদিও তিনি বলেন, এই সন্ত্রাসকে উপেক্ষা করে আমরা প্রতিটি বুথে এজেন্ট দিয়েছি। ভয় ভীতি উপেক্ষা করে মানুষ বিজেপিকে দু’হাত তুলে আশীর্বাদ করবে এবং আমরা এই বিধানসভা থেকে গতবারের তুলনায় আরও বেশি ভোটে জয়লাভ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *