স্নেহাশিস মুখার্জি, নদিয়া, ৩০ অক্টোবর: উপনির্বাচনের ভোটের আগের দিন গোটা রাত জুড়ে বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব। ছেলেকে বাঁচাতে এক বিজেপি কর্মীকে ঘরে তালা বন্ধ করে রেখে দিলেন মা। অভিযোগের তীর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বিজেপি কর্মী তাপস দাস শান্তিপুর বিধানসভার বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫২ বিঘা এলাকার বিজেপির শক্তিকেন্দ্র প্রমূখের দায়িত্বে আছেন। অভিযোগ, গতকাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা করে, ভাঙ্গচুর করে বাড়ি ঘর। তাকে এবং তার পরিবারের উদ্দেশ্যে বলা হয় সে যদি নির্বাচনের দিন বাড়ির বাইরে বের হয় তা হলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে।

আজ সকালে ওই বাড়িতে আসেন শান্তিপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। এরপরই তাঁকে তালা খুলে বাইরে বের করে আনা হয়। তবে, ওই বিজেপি কর্মীর মা তাঁর ছেলেকে আজ ভোটকেন্দ্রে যেতে দেননি। পরিবারের দাবি এই প্রথম নয় এর আগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছে তাদের।

