আমাদের ভারত, হুগলী, ২৪ ডিসেম্বর: এবারে রাত ১২ টায় নয়, প্রার্থনা শুরু হবে রাত সাড়ে দশ টায়।
৪০০ বছরের ঐতিহাসিক ব্যান্ডেলে চার্চে চলে আসা প্রথা এই প্রথম ভাঙতে চলেছে। চার্চের ফাদার জনি জানান, চব্বিশ তারিখ রাতে এই প্রার্থনা হবে। সময় পরিবর্তনের কারণ হল, কোভিড বিধি মেনে এবারে এই সময়ে চার্চে শুধু মাত্র খ্রীস্ট ধর্মের মানুষ প্রবেশে করতে পারবে, এবারে চার্চের মোট তিনটি জায়গায় প্রার্থানার আয়োজন করা হয়েছে। মূল উপাসনা গৃহে শুধু মাত্র চার্চের সদস্যরা প্রার্থনা করবে, বাকি দুই অস্থায়ী জায়গায় দূর দূরন্ত থেকে আসা খ্রীস্ট ধর্মের প্রভুর ভক্তরা প্রার্থনা করতে পারবে। প্রার্থনা শেষে তারা যাতে রাতেই বাড়ি
ফিরতে পারে তাই এই সিদ্ধান্ত। এই সময়ে সাধারণের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকছে।
খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের শ্রেষ্ঠ উৎসব এই বড় দিনকে কেন্দ্র করে হুগলি জেলার অন্তর্গত ব্যান্ডেল চার্চ বাঙ্গালীদের কাছে একটি শ্রেষ্ঠ উপভোগের জায়গা। আর এই জায়গায় বড়দিনের আগে থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ল। কোভিড বিধিকে মাথায় রেখে সকলেই মুখে মাস্ক পড়ে ঘুরতে আসছে এই ব্যান্ডেল চার্চ। প্রতি বছরের মতন এই বছরেও কোভিড বিধিকে মাথায় রেখে চার্চ খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যান্ডেল চার্চের কর্তৃপক্ষরা।
ব্যান্ডেল চার্চের পক্ষ থেকে জানানো হয়, কোভিড বিধিকে মাথায় রেখেই তিনটি জায়গায় প্রার্থনা স্থল করা হবে। ব্যান্ডেল চার্চের ভেতরের মাঠে সাধারণ মানুষের প্রবেশ করার নির্দেশ দেননি চার্চ কর্তৃপক্ষ। তারা বলেন, চার্চের মাঠে প্রবেশ করা যাবে না কিন্তু মাঠ পরিদর্শন করে পুনরায় বেরিয়ে আসতে হবে চার্চের ভেতর থেকে, সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান ব্যান্ডেল চার্চের ফাদার।

