জাত তুলে অধ্যাপিকাকে অপমান, অভিযুক্তের শাস্তির দাবিতে ছাতনায় বিক্ষোভ ও পথসভা সিপিআইএমএল লিবারেশনের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৪ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের সবং কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পাপিয়া মান্ডির উপর জাত তুলে মানসিক নির্যাতনের জন্য দায়ী বিভাগীয় প্রধান নির্মল বেরা এবং অধ্যক্ষ তপন দত্ত’কে অবিলম্বে বরখাস্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিও বীরভূমের দেওচা-পাচামীর খোলা মুখ কয়লা খনির বিরুদ্ধে আদিবাসী মহিলাদের মিছিলের ওপর আক্রমণের জন্য দায়ী পুলিশ কর্মীদের শাস্তি সহ আক্রান্তদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থার দাবিতে আজ সকালে ছাতনার কামারকুলিতে
সিপিআইএমএল লিবারেশনের উদ্যেগে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় উন্নয়নের নামে বিভিন্ন জায়গায় আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে এবং বিভিন্ন জায়গায় বসবাসকারী এবং দখলিকৃত চাষ জমির পাট্টা এবং প্রাপ্ত পাট্টার পর্চা দেওয়ার দাবি জানানো হয়। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিপিআইএমএল লিবারেশনের জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি এবং আদিবাসী অধিকার বিকাশ মঞ্চের নেতা রামনিবাস বাস্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *