পুরুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে আহত ১৩ সিআইএফ জওয়ান

সাথী দাস, পুরুলিয়া, ৪ জুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গিয়ে আহত হলেন ১৩ জন সিআইএফ জওয়ান(কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স)। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আড়ষা থানার কুমারডি গ্রামের কাছে।

জানা গিয়েছে, মাওবাদী আনাগোনার দিকে নজর রাখার জন্য মুরুগুমায় মোতায়েন করা হয় এক ইউনিট সি আই এফ জওয়ান। আজ কাজে যাওয়ার সময় একটি বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। আহত হন চালক সহ ১৩ জওয়ান। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। প্রথমে আহতদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট হাসপাতাল ও মেডিক্যাল কলেজে আনা হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *