ভোটে হেরে গিয়েও মানুষের পাশে দাঁড়াতে ভোলেননি কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ মে: ভোটে হেরে গিয়েও মানুষের পাশে দাঁড়াতে ভুলে যাননি নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রার্থী কৌশানী মুখার্জি। এবার বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন কৌশানী মুখার্জি। নির্বাচনে তিনি হেরে যান। কিন্তু সারা বিশ্বে যখন চলছে করোনার মহামারী সেইসময় মহামারীর নিয়মকানুন মানতে গিয়ে অনেক পরিবারের কাজ চলে গিয়েছে যার জন্য তাদের অনেক সময় অনাহারে দিন কাটাতে হচ্ছে। সেই কথা চিন্তা করে এবার অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি সাধারণ জনগণের পাশে এসে দাঁড়ান এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

শুক্রবার কৃষ্ণনগর উত্তরের ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে তিনি সাধারণ মানুষের হাতে স্যানিটাইজার বিস্কুট মুড়ির প্যাকেট এবং নিত্যপ্রয়োজনীয় রান্নার সামগ্রী তুলে দেন। তিনি জানান, আমি হেরে গিয়েছি তাতে কিছুই যায় আসে না। আমি বিধানসভা নির্বাচনের আগে যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, যে আমি সাধারণ জনগণের পাশে দাঁড়াবো তাই আমি হেরে গেলেও সেই সাধারণ মানুষকে ভুলতে পারিনি। তাই সামান্য কিছু দিয়ে জনগণকে সাহায্য করার চেষ্টা করছি। তার এই অনুদান পেয়ে খুশি সাধারণ মানুষ। এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে সাধারন জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *