হল না নারদ মামলার শুনানি, বিশেষ বেঞ্চে সরানোর দাবি

রাজেন রায়, কলকাতা, ২০ মে: ফের জেল বন্দিদশা দীর্ঘায়িত হল সুব্রত, মদন, শোভন, ফিরহাদদের। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে নোটিস দিয়ে জানানো হয়েছে, বিশেষ কারণে আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছে না। তবে শুক্রবার মামলার শুনানি হতে পারে।

একই সঙ্গে কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, অন্য কোনও বেঞ্চে নারদ মামলার শুনানি হোক, এই আবেদন জানাবেন অভিযুক্তদের তরফে আইনজীবীরা। আবেদনকারী পক্ষ এখন কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেল কাছে আবেদন করছেন, অন্য বিশেষ কক্ষে মামলাটি নিয়ে যাবার জন্য। তাঁর অন্যতম কারণ হচ্ছে চার হেভিওয়েট নেতার স্বাস্থ্য।

আইন মতে এটা বৃহত্তর বেঞ্চ যেখানে মামলাটি হচ্ছিল। তাই রেজিস্টার জেনারেলের মাধ্যমে বৃহত্তর বেঞ্চের অনুমতি নিয়ে কোনও একটি বিশেষ বেঞ্চ তৈরি করে এই মামলাটি শোনানোর আবেদন করতে পারে যে কোনও পক্ষ। সেটাই করছে অভিযুক্ত পক্ষ। কিন্তু প্রধান বিচারপতির অনুমতি ছাড়া এই মামলা হওয়া সম্ভব নয়। প্রধান বিচারপতি আদৌ অনুমতি দেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে বুধবার নারদ মামলার দ্বিতীয় শুনানি হয়। পাশাপাশি, মামলার গুরুত্ব এবং নিরাপত্তার কথা মাথায় রেখে তা অন্যত্র সরানো নিয়েও সিবিআইয়ের আবেদনটিও শোনার কথা ছিল বিচারপতিদের। বুধবার প্রায় আড়াই ঘণ্টা সওয়াল-জবাব চলে। ফলে জামিন মামলার শুনানি কার্যত হয়নি। বৃহস্পতিবার দুপুরের পর তা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *