ঘটনার পিছনে একটি বড়সড় ষড়যন্ত্র ও পরিকল্পনা রয়েছে: অর্পিতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: হিজাব বিতর্কে কর্ণাটকের বিতর্কিত ছাত্রীকে সমর্থন করতে পারলেন না কলকাতা হাইকোর্টের আইনজীবী অর্পিতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার তিনি বলেন, “পেশার প্রয়োজনে পোষাক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নানা সময়ে নানা আইনি রায় আমাকে নাড়াচাড়া করতে হয়েছে। হিজাব সংক্রান্ত বিভিন্ন রায়ের মধ্যে কেরল হাইকোর্টের রায়টি এখানে তাৎপর্যপূর্ণ।

সমাজ মাধ্যমে দেখলাম যে মেয়েটি একদিকে হিজাবের অধিকার নিয়ে লড়াই করছে। অপরদিকে ততোধিক বৈপরীত্য সূচকের জিন্সও পড়ছে যা তার কাছে ‘শয়তানের পোষাক’ নয়।

এর থেকে মনে হচ্ছে যে দীর্ঘদিনের নিয়ম ভাঙার এই আকস্মিক ঘটনার পিছনে একটি বড়সড় ষড়যন্ত্র ও পরিকল্পনা অবশ্যই রয়েছে। এখান থেকেও তা স্পষ্ট বোঝা যাচ্ছে। একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব আইন ভাঙা একজন আইনজীবী হিসেবে আমি কখনোও সমর্থন করতে পারি না।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *