পুরুলিয়ার নিতুরিয়ায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১০ ফেব্রুয়ারি: ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক দিনমজুরের। আজ সকালে পুরুলিয়ার নিতুরিয়ার সরবড়ি মোড় থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তার ওপর এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম সমীর বাউরি(৩০)। পেশায় দিনমজুর ওই যুবকের বাড়ি নিতুরিয়ার নওয়াদা গ্রামে। আজ সকালে রাস্তার পাশে একটি লরি থেকে জিনিসপত্র খালি করছিলেন ওই যুবক। সেই সময় দ্রুত গতিতে থাকা ডাম্পারটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিথর হয়ে হয়ে যায় আহত ওই যুবক। এর পরই স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে।

এর পরই পথ অবরোধ করেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছায় নিতুরিয়া থানার পুলিশ। উত্তেজিতদের সামাল দেওয়া ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ আধিকারিকরা। ঘাতক ডাম্পারটিকে আটক করে নিতুরিয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *