কুয়াশা ও ঝিরঝিরে বৃষ্টিতে পুরুলিয়ায় তাল কাটল স্বাভাবিক জনজীবন

সাথী দাস, পুরুলিয়া, ১০ ফেব্রুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশায় ঢেকেছিল পুরুলিয়া জেলা। কুয়াশার দাপটে দৃশ্যমান কম থাকায় যানবাহন ও রেল চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। কিছু ক্ষেত্রে ট্রেন নির্ধারিত সময়ে চলেনি। ভোর রাত থেকে ঘনীভূত হওয়ায় এই কুয়াশা সকাল ন’টা পর্যন্ত একই অবস্থায় থাকে। তার মধ্যেই ঝিরঝিরে বৃষ্টি হওয়ায় জনজীবন ব্যাহত হয়।

বেলা বাড়তেই আকাশ পরিষ্কার না হলেও বৃষ্টি থেমে যায়। সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় স্যাঁতস্যাঁতে ভাব পরিবেশ তৈরি হয়েছে। জেলা আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কাল থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আজকের এই আবহাওয়ার জেরে চাষবাসের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি ও সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াস ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *