আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৮ ফেব্রুয়ারি: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার গেটের সামনে অবস্থিত একটি জেরক্স ও অনলাইন পেমেন্টের দোকানের তালা ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটলো। দোকান মালিক তুহিন বিশ্বাস এদিন সকালে দোকান খুলতে এসে দেখে টিনের ঝাঁপের তালা ভেঙ্গে সোমবার রাতে দোকানে চুরি করে চোরেরা। দোকানের ভেতরে থাকা তিন-চারটে কাউন্টারে প্রায় লক্ষাধিক টাকা নগদ ছিল এমনটাই দাবি। চোরেরা কারেন্টের লাইন কেটে দোকানের মধ্যে থাকা সিসিটিভির তার কেটে চুরি করে পালিয়ে যায়, তবে ঘুণাক্ষরেও টের পায়নি হাবড়ার পুলিশ প্রশাসন।

এদিন সকালে দোকান খুলতে এসে দেখা যায় দোকানের তালা ভাঙ্গা, কারেন্টের লাইন কাটা রয়েছে। ভেতরে ঢুকে দেখা যায় সমস্ত কিছু নিয়ে গেছে চোরেরা। প্রসঙ্গত, রবিবার রাতেও হাবড়া থানার গোয়ালবাটি এলাকার একটি মন্দিরে চুরি হয়, এরপর আবার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাবড়ায়। তবে হাবড়া থানার গেটের সামনের দোকানে কিভাবে চুরি হল এই নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ যে তাদের নিরাপত্তা কোথায়?

