পুর ভোটের আগে বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বাড়িতে ভাঙ্গচুর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৮ ফেব্রুয়ারি:
পুর ভোটের আগে বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডের গান্ধীপল্লী এলাকায় বিজেপি প্রার্থী স্বপ্না মিত্রর বাড়ি রাতের অন্ধকারে ভাঙ্গচুর। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়।

এই প্রসঙ্গে ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সপ্না মিত্র জানান, আমরা কাল রাতে বাড়ি ছিলাম না। রাতের অন্ধকারে এক দল বাইক বাহিনী এসে এই সব করে। তাদের কেউ চিনতে পারেনি সবার মাথায় হেলমেট ছিল। তিনি এও বলেন, কাল রাতের ঘটনার জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের ভীষণ সমস্যায় পড়তে হয়েছে। তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন বলে জানান।
তবে প্রশ্ন উঠছে ভীত সন্ত্রস্ত হয়েই কি তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করছেন?

গোটা ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, আমাদের প্রার্থীকে ভয় দেখানোর উদ্দেশে এই কাজ করা হয়েছে।
বনগাঁতে যদি সঠিক ভাবে ভোট হয় তাহলে বনগাঁ পুরসভায় বিজেপি বোর্ড গঠন করবে এবং প্রার্থী প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেন, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *