ঘাটালে ঝুমি নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ নভেম্বর: ঘাটাল থানার শ্রীমন্তপুরে ঝুমি নদীতে স্নান করার সময় নদীর খাদে তলিয়ে গেল এক 
যুবক। জানা গেছে, বছর তিরিশের ওই যুবকের নাম গোবিন্দ চক্রবর্তী। শ্রীমন্তপুর গ্রামেই তার বাড়ি।

স্থানীয় সূত্রে খবর, আজ বেলা সাড়ে দশটা নাগাদ ঝুমি নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে ধরতে যান গোবিন্দ। ঘণ্টাখানেক পরে বড়শি ফেলে দিয়ে নদীর পাশের ঘাটে স্নান করতে নামেন তিনি, সেই সময় পা হড়কে নদীর  খাদে পড়ে পড়ে যান এবং সাঁতার না জানায় দবে গিয়ে তলিয়ে যান।

এরপর গ্রামবাসীরা নৌকা এবং জাল নিয়ে তল্লাশি শুরু করে, কিন্তু বিকেল পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি। তার বাড়ির লোকজন ঘাটাল থানায় খবর দিলে পুলিশ ডুবুরি নামানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *