হরিহরপাড়ায় ডাকাতির ছক বানচাল পুলিশের, গ্রেফতার চার ডাকাত

আমাদের ভারত, বহরমপুর, ২৬ নভেম্বর: ডাকাতির উদ্দেশ্য বানচাল করে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে হরিহরপাড়া থানার অন্তর্গত স্বরূপপুর ছাতিমতলা আমবাগান সংলগ্ন এলাকা থেকে চারজনকে হাতেনাতে ধরা হয় বলে পুলিশ সুত্রে জানা যায়।

ডাকাতির উদ্দেশ্যে একদল দুষ্কৃতী জড়ো হয়েছিল বলেই দাবি করা হয়েছে। চার জনকে হাতেনাতে ধরা গেলেও বাকিরা পলাতক বলে জানা যায়। ধৃতদের নাম রবিউল শেখ, মিরাজুল সেখ এই দুজনের বাড়ি নতুন স্বরূপপুর। রাজিকুল শেখ এবং সিরাজ শেখ এই দুজন রুকুনপুর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কাটারি, রড ও শাবল। শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে পাঠায় হরিহরপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *