রক্ত দুর্নীতিতে অভিযুক্ত কৌস্তব কুন্ডুকে জুতোর মালা পরালেন মহিলারা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ জানুয়ারি: নদিয়ার কৃষ্ণনগর ব্লাড ব্যাঙ্কের কর্মী কৌস্তব কুন্ডুকে জুতার মালা পরালেন এলাকার মহিলারা। রক্ত কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য দপ্তর তাকে বদলি করে বগুলা গ্রামীণ হাসপাতালে। এই কেলেঙ্কারিতে অভিযুক্ত কৌস্তভ কুন্ডু আজ কাজে যোগ দিতে হাসপাতালে এলে তাকে হাসপাতালের বাইরে জুতোর মালা পরিয়ে দেয় এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। দিন কয়েক আগে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্ত নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতিতে সরাসরি নাম জড়ায় ব্লাড ব্যাঙ্কের কর্মী কৌস্তব কুন্ডু সহ আরো এক কর্মীর। এরপরই গোটা কৃষ্ণনগরজুড়ে নিন্দার ঝড় ওঠে। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

গত দুদিন আগে তাদের বগুলা হাসপাতাল এবং নবদ্বীপ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ যখন অভিযুক্ত কৌস্তব কুন্ডু কাজে যোগদান করার জন্য বগুলা হাসপাতালে যায় তখন সেখানকার মহিলারা তাকে জুতোর মালা পরায়। পাশাপাশি সে যেন বগুলা হাসপাতালে কাজে যোগ না দিতে পারে তা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *