স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ জানুয়ারি: শান্তিপুর থানায় করোনা আক্রান্ত ৪ জন পুলিশ কর্মী, গোটা শান্তিপুর থানা চত্বরে করা হল স্যানিটাইজার স্প্রে। সূত্রের খবর, ইতিমধ্যে শান্তিপুর থানায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী। তাদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং প্রত্যেকেই সুস্থ আছে।

যদিও প্রতিদিনই প্রচুর মানুষ শান্তিপুর থানায় আসে বিভিন্ন সমস্যার সামাধানের জন্য, তাই কোনো রকম ভাবেই যাতে সংক্রমণ না ছড়ায় সেই দিকে লক্ষ্য রেখে গোটা শান্তিপুর থানা চত্বরে স্যানিটাইজার স্প্রে করা হল।

