নদিয়ায় বিষ্ণুপ্রিয়া মন্দিরে চুরি লক্ষাধিক টাকার গয়না

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ জানুয়ারি: নবদ্বীপ শহরে সাত সকালে বিষ্ণুপ্রিয়া মন্দিরে চুরি হল লক্ষাধিক টাকার গয়না। নবদ্বীপের ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপ্রিয়া মন্দিরের এই ঘটনায়
এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানাগেছে, গতকাল মন্দিরের পুরোহিত রাত ৮টা নাগাদ ঠাকুরকে শয়ান দিয়ে মন্দির বন্ধ করে সপরিবারে চলে যান।
তার পর আজ সকালে প্রতিদিনের মতো পুরোহিত মন্দির খুলতে গিয়ে দেখেন যে মন্দিরের তালা ভাঙ্গা মূর্তির অলঙ্কার উধাও।

পরে নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে।

মন্দির কর্তৃপক্ষের কথা অনুযায়ী, আনুমানিক লক্ষাধিক টাকার গয়না এবং টাকা চুরি হয়েছে।
প্রসঙ্গত এই মন্দিরে এর আগেও এই রকম চুরি হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাশাপাশি এই মন্দিরের নিরাপত্তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। কারন ইতি মধ্যে এই মন্দির হেরিটেজ তকমা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *