বন্যায় গ্রামে ফেরানো গেল না মহিলার মৃতদেহ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: কোনওরকমে কেশপুরের জলবন্দি গ্রাম থেকে অসুস্থ এক মহিলাকে বের করে হাসপাতলে নিয়ে গেলেও মৃত্যুর পর মৃতদেহ পৌঁছাল না গ্রামে। বন্যার কারণে মেদিনীপুরেই দাহ করা হল মৃতদেহ।

কেশপুরের খড়িকা গ্রামের গৃহবধূ শঙ্করী বাগ বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন। ওই গ্রামসহ পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে অচৈতন্য অবস্থাতেই সারারাত বাড়িতে পড়ে থাকতে হয় শঙ্করী দেবীকে। শুক্রবার সকালে গ্রামবাসীদের সাহায্যে পরিবারের লোকজন গ্রামের বাইরে নিয়ে এসে চড়কা বাজার থেকে অ্যাম্বুলেন্সে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে বেলা ১১টা নাগাদ মৃত্যু হয় তার। এরপর মৃতদেহ গ্রামে ফেরানোর চেষ্টা করা হলেও পুরো এলাকা কোমর জলের তলায় থাকায় তা সম্ভব হয়নি। অবশেষে রাত দশটার পর প্রশাসনিক সহযোগিতায় মেদিনীপুরের পদ্মাবতী শ্মশান ঘাটে মৃতদেহ সৎকার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *