জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ জুলাই:
সিবিএসই’র দ্বাদশ শ্রেণির ফলাফলে নজরকাড়া সাফল্য পেল মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুল। বিগত বছরগুলির মতো ভিএভি স্কুল এবারেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। বিজ্ঞান বিভাগে রোহন সিনহা ৯৮.২% এবং বাণিজ্য বিভাগে আর্শ আলিশা ৯৪.৪ % মার্কস পেয়ে বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। বিজ্ঞান বিভাগে ৭১জন ছাত্রছাত্রীর মধ্যে ৩৪ জন ছাত্র-ছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। বিদ্যালয়ের পাশের হার ১০০%।

বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তীর্ণ সমস্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়েছে। বিদ্যালয়ের এই ফলাফলে খুশি বিদ্যালয়ের প্রিন্সিপাল বনমালী বিশওয়াল সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। এই সফল্যে খুশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-
আভিভাবিকারাও।

