আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ২৮ মে: পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রামের দাসপাড়ায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হচ্ছে ঢালাই রাস্তার কাজ। প্রায় ৬০০ মিটার হচ্ছে এই রাস্তাটি।
আজ সকালে গ্রামের মানুষজন রাস্তা বন্ধ করে দেয়। তাদের দাবি, রাস্তাটি সম্পন্ন করতে হবে। আর ১০০ মিটার রাস্তা ঢালাই করে দিলেই গ্রামের সমস্ত রাস্তা ঢালাই হয়ে যাবে। যখন মাপ করেছিল তখন রাস্তাটি পুরোটাই মাপ করেছিল, কিন্তু আজ ঢালাই করতে এসে বলছে সম্পূর্ণ রাস্তাটি ঢালাই হবে না। টাকা নেই।
আমরা সম্পূর্ণ রাস্তা ঢালাই করার দাবি জানাচ্ছি।

অপরদিকে পঞ্চায়েত সদস্যের স্বামী অমিত হুই জানান যে, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেছিলাম। ওদের আশ্বাস দিয়েছি সম্পূর্ণ রাস্তাটি ঢালাই হয়ে যাবে। তবে রাস্তার কাজ বন্ধ হয়নি। পাথর না থাকার জন্য আজ রাস্তার কাজ বন্ধ রয়েছে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

