প্রায় ১১৬ কেজি গাঁজা উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ

আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ২৮ মে: আবার বড়সড় সাফল্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের। বর্ধমান থানা ও জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ধরা পরল বিপুল পরিমাণে গাঁজা, গ্রেপ্তার দুই। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে শনিবার বর্ধমান জেলা আদালতে তোলে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে খবর, অভিযানে প্রায় ১১৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এর বাজার মূল্য প্রায় ন’লক্ষ টাকা। তদন্তের স্বার্থে ধৃতদের নাম ও পরিচয় জানায়নি পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সূত্রে খবর আসে বর্ধমান-কালনা রোডের উপর বিপুল গাঁজা পাচার হচ্ছে। খবর পাওয়ার পরই শুক্রবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও বর্ধমান থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বর্ধমান-কালনা রোডে বর্ধমান ভবনের কাছে একটি সাদা অ্যাম্বাসেডর গাড়িকে আটকায়। তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১১৬ কেজি গাঁজা। গাড়িটির চালক ও তার সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, এই বিপুল পরিমাণ গাঁজা সম্ভবত বিক্রির উদ্দেশ্য সাতগেছিয়া বা কালনার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল ধৃতরা। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে ১০ দিনের পুলিশ-হেফাজত চেয়ে। পুলিশ হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে কোথা থেকে এই গাঁজা আনা হচ্ছিল, এর সাথে আর কারা কারা যুক্ত আছে তাও জানার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *