আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ মে: প্রচুর কাশির সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার হল জলপাইগুড়ি শহর থেকে। গ্রেফতার দুই যুবক। শহরের রাজবাড়ি পাড়া এলাকায় অভিযান চালিয়ে পিসি পার্টি’র পুলিশ সেখান থেকে দুই যুবক সহ নেশার সামগ্রী উদ্ধার হয়। দুই যুবককে জেরা করে পুলিশ জানতে পারে শহরে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে জানায় পুলিশ।
শনিবার বিকেলে ময়নাগুড়ি’র দুই যুবক রাজবাড়ি দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করছিলেন। দু’জন বাইকে ছিল। পুলিশ অভিযান চালাতে পালানোর চেষ্টা করে দুই যুবক পিছু নিয়ে দু’জনকে ধরে ব্যাগ তল্লাশি চালাতেই কাশির সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, আশি বোতল কাশির সিরাপ পাওয়া যায় ধৃত দু’জনের কাছ থেকে। সঙ্গে প্রচুর ঘুমের ট্যাবলেট পাওয়া যায়। নেশার জন্য এগুলো বিক্রি করা হত। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন অতিশ মল্লিক ওরফে ভোলা, ময়নাগুড়ি’র দেবী নগরের বাসিন্দা ও নবী ইসলাম বাড়ি ময়নাগুড়ি’র জল্পেশ মোড়ের বাসিন্দা।
আইসি অর্ঘ্য সরকার জানিয়েছেন, “ধৃতদের রবিবার আদালতে তুলে জেরা করার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হবে।”

