করোনার কারণে রামনবমীর শোভাযাত্রায় রাজ্য জুড়ে রাশ টানল বিশ্ব হিন্দু পরিষদ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২০ এপ্রিল:
কোভিড পরিস্থিতিতে গোটা দেশের সঙ্গে এরাজ্যেও রাম নবমীর শোভাযাত্রায় রাশ টানল বিশ্বহিন্দু পরিষদ। রামনবমীতে এবার কোনও শোভাযাত্রা করবে না বিশ্ব হিন্দু পরিষদ। এব্যাপারে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। শোভাযাত্রা বের না করলেও ওই দিন শ্রীরামের পুজো করতে পারবেন সদস্যরা।

পশ্চিমবঙ্গে এবার ভোটের মধ্যেই পড়েছে রামনবমী। আগামীকাল বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক আগেই শোভাযাত্রা করার প্রস্তুতি ছিল বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু কলকাতা সহ গোটা রাজ্যের করোনার সংক্রমণ বাড়তেই তা বাতিল করা হয়েছে। এ ব্যাপারে বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ সৌরিশ মুখার্জি বলেন, শোভাযাত্রা না করার জন্য প্রত্যেকটি প্রখণ্ডকে বলা হয়েছে। তবে করোনার আদর্শ আচরণ বিধি মেনে রাম নবমীর দিন পুজো করা যাবে। কলকাতার শ্যামবাজারে ভূপেন বোস এভিনিউয়ে বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সদর দপ্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে রামনবমীর পুজো হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *