সাথী দাস, পুরুলিয়া, ৭ নভেম্বর: পুরুলিয়ায় বলরামপুরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে পিছন থেকে ট্রাক ধাক্কা মারলে ঘটনায় আহত হন ১০ জন যাত্রী। ওই বেসরকারি বাসটি বলরামপুর থানার সামনে টাটা-পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কে যাত্রী তুলছিল। সেই সময় হঠাৎ পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটিকে। বলরামপুর থানার পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের বলরামপুর বাঁশগড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসাধীন যাত্রী রানি বালা দাস বলেন, “বাসের ভিতর ছিলাম। আচমকা পিছন থেকে ধাক্কা খেয়ে কিছুটা ছিটকে যায় বাসটি। ভিতরে সিট ও লোহার থামে ধাক্কা লাগে মাথায় ও শরীরে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত লরির সামনের অংশ ও বাসের পিছন দিকের ক্ষতিগ্রস্ত হয়। লরিটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ।

