জে মাহাতো, আমাদের, ভারত, ৭ নভেম্বর:
খড়্গপুর শহরের ২০ নং ওয়ার্ডে মুক বধির এক ১৫ বছর বয়সের কিশোরীকে গণ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে জেরা শুরু করেছে পুলিশ। অভিযোগ, রেলের স্থানীয় একটি পাম্প হাউসের ভেতরে নিয়ে গিয়ে মুখ বধির ওই কিশোরীর হাত পা বেঁধে ধর্ষণ করা হয়।
এই বিষয়ে খড়্গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার বলেন, এই ঘটনার সাথে আরও কেউ জড়িয়ে থাকতে পারে। কেননা, রেলের পাম্প হাউসের চাবি অভিযুক্তরা কিভাবে পেল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলেন, পাম্প হাউসের কোনও ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কি না তা পুলিশকে তদন্ত করে দেখার জন্য দাবি জানাচ্ছি।

