স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ মে: রানাঘাটে আইডব্লিউ ও রেলওয়ে পুলিশকে সঙ্গে নিয়ে রেল কোয়াটার উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লো রেল। জানাগেছে, মঙ্গলবার রানাঘাটে রেল পুলিশকে সঙ্গে নিয়ে রেল আধিকারিকরা বেশকিছু রেল কোয়ার্টার ও ফুটপাতের ওপর ঘর করে থাকা মানুষদের সরাতে গেলে বাধার মুখে পড়ে।

আন্দোলনকারীদের দাবি, আমাদের অন্য দেশ থেকে কর্মসূত্রে বাপ কাকারা রানাঘাট স্টেশন সংলগ্ন রেল কোয়াটারে দীর্ঘ ৫০/ ৬০ বছর ধরে বসবাস করে আসছে। আমরা ১০) থেকে ২০০ পরিবার বসবাস করছি রেলের জমিতে। হঠাৎ করে রেল আমাদেরকে নোটিশ করে রেলের জমি ছেড়ে দেওয়ার জন্য। এরপর আজ উচ্ছেদ করতে আসে, আমরা আশ্রয়হীন হয়ে পড়বো কোথায় যাব পরিবার নিয়ে। এদিন বিক্ষোভকারীদের আন্দোলনে স্থানীয় তৃণমূল কর্মীদের দলীয় ফ্ল্যাগ নিয়ে আন্দোলনকারীদের পাশে দেখা যায়। রানাঘাট পুরসভার উপ পৌরপ্রধান আনন্দ দে রেল কর্তৃপক্ষের কাছে সমস্ত মানুষের বিকল্প ব্যবস্থার জন্য আবেদন করেন।


