মুখ্যমন্ত্রীর সভা সেরে ফেরার সময় দাসপুরে গাড়ির চাকা ফেটে দুর্ঘনা, আহত তৃণমূল নেতা

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ মে: ঘাটাল পুরসভার ভাইস চেয়ারম্যান অজিত দে পথ দুর্ঘটনায় জখম হয়েছেন। তাকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ স্তরের কর্মী সভা থেকে অজিতবাবু এবং সাথে আরো কয়েকজন একটি গাড়িতে ঘাটালে ফিরছিলেন। দাসপুর থানার অস্তল স্টপেজে গাড়ির চাকা বাস্ট করলে গাড়িটি রাস্তায় উলটে যায়। স্থানীয় মানুষজন এসে অজিতবাবু এবং অন্যান্যদের উদ্ধার করে। অজিতবাবুর মাথায়, পায়ে এবং পাঁজরে আঘাত লেগেছে। অজিত বাবুকে ঘাটাল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর সাথে গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছে। তারাও ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি।

তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশীষ হুদাইত বলেছেন, তার চিকিৎসা যাতে যথাযথ হয় তার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হবে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *