মা ও দুই মেয়ের আগুন পুড়ে মর্মান্তিক মৃত্যু কান্দির গাঁতলায়

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ নভেম্বর:
বাপের বাড়িতে আগুনে পুড়ে মা এবং দুই শিশু কন্যার মৃত্যু। প্রতিবেশীদের ধারণা দুই মেয়ে সহ আত্মহত্যা করেছেন মা। ঘরের মধ্যে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সকাল সাতটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে কান্দি থানার অন্তর্গত গাঁতলা গ্রামে।

পরিবার সুত্রে জানা গেছে গাঁতলা গ্রামের দয়াল ঘোষের মেয়ে লক্ষ্মী ঘোষের পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল, নবগ্রাম থানার অন্তর্গত ঘোষপাড়া গ্রামের বাসিন্দা বীরবল ঘোষের সঙ্গে। দু’বছর আগে শ্বশুর বাড়ির পরিবারের সঙ্গে মনোমালিন্য, বিবাদের কারণে লক্ষী ঘোষ দুই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন। মাঝে মধ্যে শ্বশুর বাড়ির সঙ্গে যোগাযোগ করা হলে সেভাবে মিমাংসা না হওয়ার ফলে দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তা মধ্যেই দিন কাটাতেন লক্ষ্মী ঘোষ।

প্রতক্ষদর্শী বৃন্দাবন সাহা জানান, আজ সকাল আটটা নাগাদ বাড়িতে কেউ ছিল না, সেই সময় বাড়িতে ধোঁয়া বেরিয়ে আসতে দেখে প্রতিবেশীর চিৎকার শুনে আমরা কয়েকজন মিলে এসে দেখি দরজা বন্ধ। দরজা ভেঙ্গে দেখি লক্ষ্মী ঘোষ (২২) দুই মেয়ে সহ আগুনে পুড়ে মরে পড়ে আছে। বড়ো মেয়ে চাঁদনি ঘোষ (৫), ছোট্ট মেয়ে ইতু ঘোষ (৩)। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছাড়া। কান্দি থানার পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *