হাঁসখালিতে পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গাফিলতির অভিযোগ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ নভেম্বর:
চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুললেন মৃতব্যক্তির পরিবার। শনিবার রাতে নদিয়ার হাঁসখালি ফুলবাড়ি এলাকায় মৃতদেহ সৎকার করতে যাবার সময় পথ দুর্ঘটনায় আহতদের নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। এক আহত ব্যক্তি জলের জন্য ছটফট করলেও হাসপাতালের কর্তব্যরত কোনও নার্স বা আয়া একটু জল দিতে এগিয়ে আসেনি, বলে অভিযোগ।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকা থেকে একটি মৃতদেহ ম্যাটাডোরে করে নবদ্বীপ শ্মশানে যাচ্ছিলেন ৪০ জন। রাত ২টোর সময় নদিয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে শ্মশানযাত্রীদের ট্রাকটি। গাড়িটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের। গভীর রাতে পথ দুর্ঘটনা হওয়ার কারণে সেভাবে কেউ উদ্ধার করতে আসেনি। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং হাঁসখালি থানার পুলিশ কোনওরকমে তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা ১৮ জনকে মৃত ঘোষণা করে। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

হাসপাতালে ভর্তি করার পর একজন মারা যান। তাঁর পরিবারের লোকজন জানতে পারেন তিনি জলের জন্য ছটফট করলেও তাঁকে জল দেওয়া হয়নি। পরিবারের সদস্যদের বক্তব্য, আহত ব্যক্তির কোথাও কোনো আঘাত বা রক্তপাত হয়নি তা সত্ত্বেও কিভাবে মৃত্যু হল? তদন্তের দাবি তুলেছে মৃতব্যক্তির পরিবার। সেইসাথে কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্য সরকারকে। এত টাকা পয়সা খরচা করে কি কারনে চিকিৎসক পুষছে? শুধু কি রোগী মারার জন্য– প্রশ্ন তুলল পরিবারের সদস্যরা। অভিযোগ পেয়ে হাসপাতালে আসেন শহর তৃণমূল সভাপতি শিশির কর্মকার। আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসকের সাথে কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *