আমাদের ভারত, বীরভূম, ২৮ নভেম্বর: দুবরাজপুর ব্লকের অন্তর্গত সদাইপুর থানার রাধামাধবপুর গ্রামের জঙ্গলে অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রবিবার সকালে। যুবতীর দেহের ওপরের অংশ নগ্ন ছিল। পোশাক পাশেই পড়েছিল।
স্থানীয় বাসিন্দারা সকালে জঙ্গলের মধ্যে ওই যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হয় সদাইপুর থানা পুলিশকে। পুলিশ গিয়ে উদ্ধার করে ওই মৃতদেহটি। শরীরের ওপরের অংশ অনাবৃত ছিল। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে তার পোশাক, হাতের বালা সহ বিভিন্ন গয়না। স্থানীয় সূত্রে জানা যায় মৃতদেহটি নগ্ন অবস্থায় ছিল। কিভাবে এই অবস্থায় যুবতীর মৃতদেহ জঙ্গলের মাঝে পড়ে রইল তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ। প্রথমিকভাবে অনুমান দেহটি কয়েকদিন আগের।

