টোটো চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরি মেরে টোটো ছিনতাই, আহত চালক কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ সেপ্টেম্বর:
ফোন করে বাড়ি থেকে টোটো চালককে ভাড়ায় যাবার জন্য ডেকে নিয়ে গিয়ে টোটো সহ মোবাইল, টাকা ছিনতাই। বাধা দেওয়ায় ছুরি মেরে পালিয়ে যায় দুষ্কৃতিরা। শান্তিপুরের আরবলদার ঘটনা।

জানা গেছে, তাহেরপুর থানার অন্তর্গত খিসমা অঞ্চলের মানিকতলা গ্রামে অখিল বিশ্বাস নামে এক টোটো চালকের ফোনে ভাড়ার জন্য ফোন আসে। অখিলবাবু সেই সময় বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তার পূর্ব পরিচিত একজন তাকে ভাড়ার জন্য ফোন করে। অখিলবাবু সেই ফোন পাওয়ার পরেই টোটো নিয়ে বেরিয়ে পড়েন। টোটো বীরনগর স্ট্যান্ডে এসে পৌঁছলে যথারীতি পূর্ব পরিচিত তিনজন তার টোটতে ওঠে। অভিযোগ বিভিন্ন জায়গায় ঘোরার পর যখন প্রায় সন্ধ্যা হয়ে যায় সেই সময় আরবলদার কাছে ওই তিনজন অখিলবাবুর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়। তারা অখিলবাবুর কাছ থেকে টোটো মোবাইল, টাকাপয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করে। অখিলবাবু দিতে না চাইলে তার প্টে ছুরি মারে। এরপর টোটো মোবাইল, টাকাপয়সা ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই টোটোচালককে উদ্ধার করে কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *