পুরুলিয়ার ঝালদা স্টেশনে ট্রেন থামার দাবি মেনে নিল রেল

সাথী দাস পুরুলিয়া, ১৩ সেপ্টেম্বর: ট্রেন থামার দাবি মেনে নিল রেল কর্তৃপক্ষ। পুরুলিয়ার ঝালদা স্টেশনে পূর্বনির্ধারিত ট্রেনের স্টপেজের দাবিতে স্থানীয় রেল নাগরিক সংগ্রাম মঞ্চ ও গ্লোবাল জাস্টিস ফোরাম ‘রেল রোকো আন্দোলন শুরু করে। আনোলন চলাকালীন সেই দাবি মেনে নিল রেল কর্তৃপক্ষ।

আন্দোলনকারী ঝালদা রেল নাগরিক সংগ্রাম কমিটির সভাপতি তথা গ্লোবাল জাস্টিস ফোরামের অর্গানাইজেশনের সম্পাদক নারায়ণ চন্দ্র জানান, “আজ আমাদের পূর্বনির্ধারিত ঝালদা স্টেশনে ট্রেনের স্টপেজের দাবিতে রেল রোকো কর্মসূচি গণতান্ত্রিক পদ্ধতিতে নেওয়া হয়। কিন্তূ আজ সেই কর্মসূচি পুলিশ বাধা দেয় তার মধ্যেও আমরা আন্দোলন চালিয়ে যাই।

পরে অবশ্য রাঁচি ডি আর এমের প্রতিনিধি আশ্বাস দেন। কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারীদের দাবি পূরণ হবে এবং মিলবে কয়েকটি ট্রেনের স্টপেজ বলে জানান তিনি। এর পরই আজকের আন্দোলন তুলে নেওয়া হয়।

এর মধ্যেই রেলকে হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেন, “যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা এর থেকে বড়ো আন্দোলনে যাবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *