স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ ফেব্রুয়ারি: গতকাল রাতে শান্তিপুর রেল বাজার এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, রেল বাজার এলাকায় এলাহাবাদ ব্যাঙ্কের তিনতলায় আইল্যান্ড রেস্টুরেন্টে গতকাল রাতে কে বা কারা দোকানে জানালার পাল্লা ভেঙ্গে ৮ থেকে ১০ হাজার টাকাসহ দোকানের বাসনপত্র চুরি করে নিয়ে যায়।

দোকানের মালিক হারু কুন্ডু জানান, তারা রাত দশটায় দোকান বন্ধ করে বাড়ি চলে গেলে সকালে এসে দোকান খুলে দেখেন তার ক্যাশবাক্সের তালা ভেঙ্গে বড়সড় চুরির ঘটনা ঘটেছে।

পাশাপাশি ফুড আইল্যান্ডের মালিক হারু কুন্ডু আরও জানান, তিনি সমস্ত ঘটনাটি তাদের বাজার কমিটিকে জানিয়েছেন। বাজার কমিটির তরফ থেকে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে
জানাগেছে।

