পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি হাসপাতালের সুপারই করোনা সংক্রমিত

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার তিনজন হাসপাতাল সুপারই করোনায় আক্রান্ত হয়েছেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন এবং খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কয়েকদিন আগেই করোনায় সংক্রমিত হয়েছেন। এবার সংক্রমিত হলেন ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সম্রাট রায় চৌধুরী।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত চব্বিশ ঘন্টায় ঘাটাল মহকুমা হাসপাতালে আরো দশ জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। গত চব্বিশ ঘন্টায় একই অবস্থা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেও। সেখানে একাধিক জুনিয়ার ডাক্তার আক্রান্ত হয়েছেন করোনায়। এছাড়া খড়্গপুর মহকুমা হাসপাতালেও একাধিক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী সংক্রমিত হয়েছেন। সংক্রমণের কবলে পড়েছেন শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারি সুপার গীতা মুর্মু সহ একাধিক নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মী। গত চব্বিশ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় ২০৪ জন সংক্রমিত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *