জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জানুয়ারি: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বুধবার বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।

এসএফআইয়ের দাবি- অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আংশিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলতে হবে, সমস্ত ছাত্র-ছাত্রীদের এক শিক্ষাবর্ষে স্কুল-কলেজের ফি মকুব করতে হবে, ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে হবে, মোবাইলের ডেটা প্যাকের লাগামছাড়া মূল্যবৃদ্ধি রোধ করতে হবে এবং বাসভাড়ায় ছাত্র-ছাত্রীদের ছাড় দিতে হবে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসএফআই কর্মীরা জেলাশাসকের দপ্তরে সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।

