কড়া নিরাপত্তার মধ্যে হয়ে গেল শান্তিপুর উপনির্বাচনের ইভিএম মেশিন পরীক্ষা করার কাজ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ অক্টোবর: আজ সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে হয়ে গেল শান্তিপুর উপনির্বাচনের ইভিএম মেশিন পরীক্ষার কাজ। প্রতিটি বুথে ইভিএম পৌছে দেন নিরাপত্তা বাহিনী এবং ভোট কর্মীরা। রাত পোহালেই পশ্চিমবঙ্গের মোট চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এর মধ্যে অন্যতম হল নদিয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্র।

এদিন সকাল থেকে রানাঘাট কলেজে ভোট কর্মীদের মধ্যে দেখা গেল তৎপরতা। প্রতিটি বুথে ইভিএম মেশিন পৌঁছে দেওয়ার জন্য সকাল থেকে চলেছে চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা। সব ইভিএম মেশিনগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো খতিয়ে দেখেন ভোট কর্মীরা। প্রতিটি বুথে পৌঁছে গেছে ইভিএম মেশিন এবং সশস্ত্র নিরাপত্তা বাহিনী। তাই ভোটের দিন যাতে কোনও রকম সমস্যা না হয় তা মাথায় নিয়েই হয় চূড়ান্ত পর্যায়ের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *