বিজেপি যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি মিঠুন ঘোষ হত্যা মামলায় গ্রেফতার আরও এক

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ অক্টোবর: বিজেপি যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি মিঠুন ঘোষ হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের রাজ গ্রামের বাসিন্দা বিজেপি নেতা মিঠুন ঘোষ। যদিও ঘটনার দিন রাতেই একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার আরও এক অভিযুক্ত সুকুমার ঘোষকে গ্রেপ্তার করা হয়। যদিও পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *